বিশ্বনাথ ইউনিয়ন ওয়েফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ইফতার মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Biswanath up-1বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ২৩ জুলাই বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনস্থ মসলা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে বলেন, আর্ত-মানবতার কল্যাণে প্রবাসী মানবসেবীদের উদ্যোগে গঠিত এই সংগঠন দেশের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে যেমন কাজ করবে, তেমনি প্রবাসী ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে থেকে কাজ করবে। বক্তারা মানবতার কল্যাণে সংগঠনটির এগিয়ে চলাকে সমৃদ্ধ ও কল্যাণময় কামনা করেন।
বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিমের পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুছ, ডেপুটি জেলাজজ হারুনুর রশিদ টিপু, টাওয়ারহ্যামলেটস লেবার দলের সাবেক লিডার কাউন্সিলার সিরাজুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুল হামিদ চৌধুরী, শাহ ফারুক আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আবুল কালাম আজাদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কমিউনিটি নেতা গৌছ আলী, রফিক উল্লাহ, আব্দুর রব, আহমদ আলী, কাউন্সিলার আয়াছ মিয়া, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিন, ইন্টারন্যাশনাল স্যোসিয়েল ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আফছর মিয়া ছোট মিয়া, দশঘর ইউনিয়ন সোসাইটির সভাপতি মো: আব্দুল কদ্দুছ, ব্যবসায়ী গোলজার আহমদ, প্রবীন কমিউনিটি নেতা নছির মিয়া, আব্দুল ওয়াদুদ শাহেল, ফারুক মিয়া, ট্রাষ্টের যুগ্ম সম্পাদক মদরিছ আলী মফজ্জুল, বিশ্বনাথ স্পোর্টি ট্রাষ্টের সভাপতি মদরিছ আলী বাদশা, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, ছাত্রনেতা নিজাম উদ্দিন, হেলাল উদ্দিন, কদর উদ্দিন, আফজাল হোসেন, ট্রাষ্টি সাদেক আলী, শাহ জয়নাল, আশক আলী, নজরুল ইসলাম, দুদু মিয়া, গিয়াস উদ্দিন, আবু মিয়া, শাহান খাঁন শাহান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাক্কু মিয়া। সভাশেষে দোয়া পরিচালনা করেন একেএম সিদ্দিকুর রহমান ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪