লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ বিতরণ

Ayas-ali-Advertise
money
money
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪::: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ‘২নং ও ৮নং’ ওয়ার্ডের ২৮০টি পরিবারের সদস্যদের মধ্যে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ইউনিয়নের ২নং ওয়ার্ডের মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৪০ পরিবার ও ৮নং ওয়ার্ডের হাজরাই-আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৪০ পরিবারে মাঝে ঈদ উপহার হিসেবে পরিবারপ্রতি নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

ঈদ উপহারের নগদ অর্থ বিতরণের পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আফজল হোসাইন, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী হাজী কছির মিয়া, এলাকার মুরব্বী মাস্টার আফতাব উদ্দিন, হাজী আকরম আলী, আব্দুস শহিদ, হাজী মকরম আলী, খালিক মিয়া চৌধুরী, রেজাউর রহমান রেজ্জাদ, সাংবাদিক ফারুক আহমদ, সংগঠক মোহাম্মদ আলী, জহির উদ্দিন, হাফিজ আলী আশরাফ তালুকদার, শাহাব উদ্দিন মিজান, সরব আলী, আক্তার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানগুলোর শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদ আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪