বালাগঞ্জে প্রবাসীর অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে প্রবাসীর অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয়ে প্রায় ৫ হাজার ফুট সড়ক সিসি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণ করা হয়েছে। আলহাজ্ব শফিকুর রহমান খান সৈয়দা ছালেহা খাতুন এতিম ও গরিব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ কাজ সম্পন্ন করা হয়। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সড়কটির উদ্বোধন করা হয়।

আনোয়ারপুর এলজিইডি সড়ক থেকে আনোয়ারপুর জামে মসজিদ পর্যন্ত এ সড়ক পাকাকরণের উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী আহবাবুর রহমান মিরন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের সদস্য সচিব, সমাজকর্মী ও শিক্ষানুরাগী এনায়েতুর রহমান রাজু।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারপুর গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল জলিল বেলাল, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী গোলাম মোস্তফা খান পটল, ট্রাস্টের কোষাধ্যক্ষ নাজিমুল মুত্তাকিন খান, সমাজকর্মী কাওসার আহমদ, আব্দুল আজিজ, জাবেদ আহমদ, জামিল আহমদ, মিন্টু মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪