ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বিশ্বনাথের খাজাঞ্চীতে তালামীযের সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

পবিত্র ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলার আওতাধীন খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি সামসুল হুদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু তাহির মো. হোসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উত্তর উপজেলা তালামীযের সহসাধারণ সম্পাদক হাসান আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল মো. আহমদ হোসাইন, বুরাইয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আবু সালেহ মোহাম্মদ নিজাম উদ্দিন, তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন আল ইসলাহর সহসভাপতি শওকত হোসেন, বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সহপ্রচার সম্পাদক আহসান উদ্দিন, কামিল আহমদ, তেলিকোনা শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাওছার আহমদ, বিশ্বনাথ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারহান উদ্দিন, বিলপার গোবিন্দনগর জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী জাকারিয়া আহমদ ইমন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি মুহসিন আহমদ, তারেক মাহমুদ, সহসাধারণ সম্পাদক তামবীর আহমদ, মুনফাসির আহমদ, ফারহান আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহসাংগঠনিক সম্পাদক মো. আলি রাকেল, প্রচার সম্পাদক রাহেল আহমদ, সহপ্রচার সম্পাদক নাজিম উদ্দিন, তায়েব হোসেন, অর্থ সম্পাদক আবু তাহের শাফি, অফিস সম্পাদক আতিকুর রহমান, সহপ্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান, সদস্য শিমুল মিয়া, রাফি, রুবেল আলি, ফজলে রাব্বি, আরাফাত, পারভেজ আলি, আলমগীর হোসেন, তানিম হোসেন।-প্রেসবিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪