বিশ্বনাথে আহত ছাত্রদল নেতা বকুলকে দেখতে এনসিপি নেতারা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

রাজনৈতিক মতপার্থক্য ভুলে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা নিয়ে হামলায় আহত বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলকে দেখতে তাঁর বাসায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতারা।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্বনাথ উপজেলা এনসিপির প্রতিনিধি হয়ে ভারপ্রাপ্ত সদস্যসচিব ইব্রাহিম মিয়া, যুগ্ম সদস্যসচিব রায়হান আহমেদ এবং বিশ্বনাথ পৌর এনসিপির আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলের বাড়িতে যান। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ ছাড়া বিশ্বনাথ উপজেলা এনসিপির আহ্বায়ক আবু আয়াত মো. নুরুল আমিন মুঠোফোনে যুক্ত হয়ে বকুলের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন।

উল্লেখ্য, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার হামলায় গুরুতর আহত হন আব্দুল মজিদ বকুল। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সম্প্রতি তাঁকে বাড়িতে নেওয়া হয়েছে।

স্থানীয় রাজনীতিতে সহমর্মিতা ও সম্প্রীতির চর্চার অংশ হিসেবে এনসিপির নেতারা তাঁর সঙ্গে দেখা করতে যান। তাঁরা বকুলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪