বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খছরু মিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপাশা বাজারে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খছরু মিয়া শিক্ষানুরাগী হিসেবেও এলাকায় পরিচিত।

রামপাশা বণিক কল্যাণ সমিতির সহসভাপতি নুর মেম্বারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা দিলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন খছরু মিয়া।

এ সময় এলাকার মুরব্বি হাজী নুর উদ্দিন, চমক আলী, মনসাদ মিয়া, মাওলানা জয়নাল আবেদীন, ফারুক আলী, পিয়ার আলী, আকবর আলী, নুর মেম্বার, আফতাব আলী ও সুরাব খান বক্তব্য দেন। সভায় ৬ নম্বর ওয়ার্ডের মুরব্বি ও এলাকার বিপুলসংখ্যক যুবক উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়া বলেন, ‘আমি মানুষের সেবা করতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এলাকাবাসী আমাকে বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন, আশা করি সামনের দিনেও আপনারা সহযোগিতা করে আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করবেন। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪