সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ জন হলেন খাজাঞ্চী ইউনিয়ন আ.লীগের সদস্য ও তবলপুর গ্রামের মৃত খুরশেদ আলী ওরফে খুরশেদ মিয়ার ছেলে দুদু মিয়া (৫৪) এবং একই ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তবলপুর গ্রামের মনির আহমদ ওরফে মনির মিয়ার ছেলে কাউছার মিয়া (৩৮)।
থানা পুলিশ সূত্র জানায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় (মামলা নম্বর-১৭/১৯, তাং-২১/০৮/২০২৬) তারা ২জন এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, :গ্রেপ্তার ২ জনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সিলেটের আদালতে প্রেরণ করা হবে।’





