সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’-এর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অধ্যক্ষ শামছুল ইসলামকে সভাপতি এবং প্রভাষক ও গীতিকবি গিয়াস উদ্দিন সানিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের অচিনপুরী সেন্টারে সংগঠনের প্রধান উপদেষ্টা চিকিৎসক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। চিকিৎসক জহিরুল ইসলাম সংগঠনটির প্রতিষ্ঠাতা।
নবগঠিত কমিটিতে তিনজন উপদেষ্টা ও ৫১ জন সদস্য রয়েছেন। উপদেষ্টারা হলেন আতাউর রহমান পীর, আফতাব চৌধুরী ও এম. এ. জলিল।
কমিটির সহসভাপতিরা হলেন এম. এ. ওয়াহাব, সোলেমান হোসেন চুন্নু, আইনজীবী শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আতিক রাহি। যুগ্ম সম্পাদক করা হয়েছে হাকিম নোমান ও হিমাংশু শেখর দাসকে। সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিপলু এবং সহসাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ।
অর্থ সম্পাদক কোহিনুর চৌধুরী এবং সহঅর্থ সম্পাদক মামুন শাহরিয়ার শুভ। দপ্তর সম্পাদক রাকিব আহমদ রুবেল এবং সহদপ্তর সম্পাদক মো. লুৎফুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন পীর।
আইনবিষয়ক সম্পাদক আইনজীবী কাওছার আহমেদ এবং সহআইনবিষয়ক সম্পাদক আইনজীবী জাকির হোসেন। শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মুনতাহা এবং সহশিক্ষা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম মনজু এবং সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী।
মিডিয়া ও আইটি সম্পাদক উৎফল বড়ুয়া এবং সহমিডিয়া ও আইটি সম্পাদক জুবের আহমদ সার্জন। মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ লিপি এবং সহমহিলা বিষয়ক সম্পাদক লাভলী মালিক।
সড়ক বিষয়ক সম্পাদক লোকমান আহমদ এবং সহসড়ক বিষয়ক সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জমান। রেলপথ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান চৌধুরী এবং সহরেলপথ বিষয়ক সম্পাদক আল-আমিন। আকাশপথ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এবং সহআকাশপথ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম।
জলপথ বিষয়ক সম্পাদক শফিকুর রহমান এবং সহজলপথ বিষয়ক সম্পাদক ছামির আহমদ। পর্যটক বিষয়ক সম্পাদক রাকিব মিয়া তালুকদার এবং সহপর্যটক বিষয়ক সম্পাদক আব্দুল মনাফ।
কমিটির সদস্যরা হলেন বিলাস সিনহা, বায়েজিদ খান, কামরুল হাসান সুমন, সেবুল রেজা, আলা-উদ্দিন পাশা, ইকবাল হোসেন, হুমায়ুন রশিদ, মাহফুজুর রহমান মারুফ ও কবীর আহমদ সোহেল।
সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা চিকিৎসক জহিরুল ইসলাম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। তিনি নিরাপদ যাতায়াত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।








