তর্কে হারি

Ayas-ali-Advertise
অনলাইন ক্লাসের অন্তরালে শিক্ষার্থীদের ডিভাইসের আসক্তি'
মোঃ আনছার আলী
অনলাইন ক্লাসের অন্তরালে শিক্ষার্থীদের ডিভাইসের আসক্তি'
মোঃ আনছার আলী
Facebook
Twitter
WhatsApp

অন্যের চোখে, আমি বড্ড বোকা,
স্বজ্ঞানে কভূ, দেইনা কাউকে ধোকা।
জানা বিষয়েও তর্কে আমি হারি,
স্বল্পখনা হার আমার, স্থায়ী জেতার সিরি।

তর্কে জেতা মানুষগুলো ভালো প্রতিযোগি,
আপন কর্মে তথ্য মিলায়, হয়ে সহযোগী।তথ্য নিয়ে যখন কথা, হইনা প্রতিবাদী,
শুভাকাঙ্ক্ষী মনক্ষুন্ন, হয়ে অভিমানী।

সময় আমার ভালো বন্ধু ধৈর্য্য আছে বেশ,
তর্কে আমি হেরে গিয়ে, বিবাদ করি শেষ। তর্কে জেতা মানুষ যখন, কথার প্রমাণ পায়,
আমি তখন জিতে গিয়ে, করি শুকরিয়া আদায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪