বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন শাখার সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের সন্তান আহমদ আল মিজান। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঘোষিত ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আহমদ আল মিজান দেশে থাকাকালে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্স বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০২২ সালে কর্মরত অবস্থায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান মিজান। সেখানে যাওয়ার পর তিনি যুক্তরাজ্য যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ইস্ট লন্ডন শাখার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে তাঁকে নতুন কমিটিতে সহসাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।








