ফ্রান্সপ্রবাসী জামায়াত নেতা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের বাসিন্দা লুৎফুর রহমানের মা গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ইন্তেকাল করেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে দেওয়া এক যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, মায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য ধারণ করার তৌফিক দেন।
যৌথ এই শোকবার্তায় বিবৃতি দেন সিলেট জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারি মতিউর রহমান এবং বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমির এইচ এম আক্তার ফারুক, নায়েবে আমির আবদুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমানসহ উভয় শাখার অন্যান্য দায়িত্বশীল নেতারা।





