বালাগঞ্জে ভূমি সপ্তাহ উদ্বোধন ও শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ শে মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সুজিত কুমার চন্দ।
এবার “ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৫ পালিত হয়। উদ্বোধনি অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, এখন কম্পিউটারের মাধ্যমে সব কিছু করা হয়। বর্তমান যুগে নিরক্ষর, অজ্ঞ কেউ ই না বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটার ও প্রযুক্তিতে স্মার্ট হতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বলেন, ভূমি সেবায় সচেতন করতে উপজেলার ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম ২৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত পালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ ( ডিএন) উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। সহ ভূমি অফিস সহায়ক পারভীন বেগম, অফিস সহায়ক মনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহণে সেবা প্রার্থীদের ভোগান্তি দূরীকরণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পরে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা সৃষ্টিমূলক সভা এবং রাস্তায় নিরাপদে চলাচলের নিয়মাবলী সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:: বালাগঞ্জে কলেজ ক্যাম্পাসে ফুলবাগান প্রকল্পের উদ্বোধন।







