বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সামাজিক সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্সের অর্থায়নে বাস্তবায়িত ফুলবাগান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি কামরান আহমদ।
গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু এবং গহরপুর ব্লাড ফাইটার্সের সদস্যবৃন্দ। গহরপুর ব্লাড ফাইটার্সের দেশে-বিদেশে অবস্থানরত সদস্যদের অর্থায়নে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন ফুলবাগান গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন:: বালাগঞ্জে মসজিদ পুননির্মাণে প্রবাসী আব্দুল আজিজ মাসুক’র ৫লাখ টাকা অনুদান ঘোষণা।







