খাজাঞ্চী স্টেশন স্পোর্টিং ক্লাবের ‘৯ম ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে খাজাঞ্চী স্টেশন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৯ম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রেলওয়ে স্টেশনের উত্তরের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে দক্ষিণ সুরমা উপজেলার পুরানগাঁও স্পোর্টিং ক্লাব।

খাজাঞ্চী স্টেশন স্পোর্টিং ক্লাবের সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির বাবুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন। উদ্বোধকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব‌্যে সিরাজ উদ্দিন বলেন, জেলা এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে অবদান রাখছে স্থানীয় পর্যায়ে খেলাধুলা। এ ধরণের খেলাধুলার আয়োজন করায় খাজাঞ্চী স্টেশন স্পোর্টিং ক্লাবকে তিনি ধন্যবাদ জানান এবং এই খেলায় প্রবাসীরা পৃষ্ঠপোষকতা করায় তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মাহবুব মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, যুক্তরাজ্য প্রবাসী শেখ মো. নেছার আহমদ, পর্তুগাল প্রবাসী আব্দুর রুপ, ব্যবসায়ী আব্দুল হামিদ।

উদ্বোধনী খেলায় বিজয়ী টিমকে একটি টেলিভিশন উপহার দেওয়া হয় যুক্তরাজ্য প্রবাসী আবদুল গফফার এর পক্ষ থেকে। এবারের টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জামাল উদ্দিন রেজা।

এছাড়াৃ টুর্নামেন্টে ১ম পুরস্কার হিসেবে রয়েছে ১২৫ সিসি ১টি মোটরসাইকেল (হিরো গ্ল্যামার), দাতা সৌদিআরব প্রবাসী মো. আরশ আলী গণি, ১ম পুরস্কার হিসেবে রয়েছে ১টি কম্পিউটার, দাতা- যুক্তরাজ্য প্রবাসী আনছার আলী এবং ৩য় পুরস্কার হিসেবে রয়েছে ১টি ফ্রিজ, দাতা সৌদি আরব প্রবাসী রুহুল আমিন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪