গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড কাউন্সিল ইন ইউকের কম্বল বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের প্রায় ২ শতাধিক অসহায়-গরীব শীতার্ত মানুষের মধ্যে শনিবার দুপুরে ‘গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের নর্থরিজন’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া।

হাজী তছলম আলী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাজী হুশিয়ার আলীর সভাপতিত্বে ও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের যুগ্ম সম্পাদক প্রবাসী আনছার আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি প্রবাসী তৈমুছ আলী, সদস্য প্রবাসী জুনেদ আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল ওদুদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক কামরুল ইসলাম। বক্তব্য রাখেন হাজী তছনম আলী সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক হাজী আনোয়ার আলী, এডভোকেট এম.এ মুনিম চৌধুরী। এসময় সমাজসেবক জুনাব আলী, ফয়েক আহমদসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ মেসে হাজী তছলম আলী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪