সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র রোববার (৫ জুলাই) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নকশায় এমন তথ্য উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও প্রাসঙ্গিক বিষয় স্পষ্টভাবে ফুটে ওঠে।
এতে আরও বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের ডিজাইন হবে প্রয়োজনীয়, সংযত ও বিষয়ভিত্তিক। অপ্রাসঙ্গিক কোনো উপাদান ব্যবহার না করে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে প্রচারসামগ্রী প্রস্তুত করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অনতিবিলম্বে কার্যকর হবে।









