বালাগঞ্জ শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জে মদন মোহন জিউর আশ্রমে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামট্ট সংঘের উদ্যোগে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব মঙ্গলবার (০৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ভাগবতীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় নামহট্টের সহ পরিচালক শ্রীমান সুনন্দা কানাইয়া দাস ব্রম্মচারী।
সিলেট ইসকনের পদ্মলোচন শ্যাম দাসের পরিচালনায়প প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসকনের সহ সভাপতি ও সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। আলোচনায় অংশগ্রহণ করেন বিয়ানীবাজার ইসকন শ্রীবাস অঙ্গনের শ্রীপাদ্ বিপীন বিহারী দাস ব্রম্মচারী, ময়মনসিংহ শেরপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী উত্তম শ্যাম দাস ব্রম্মচারী, সিলেট ইসকনের সাবেক সাধারণ সম্পাদক শ্রী বলদেব কৃপা দাস, ইসকন বাংলাদেশের সন্ন্যাস মন্ত্রনালয়ের প্রতিনিধি শ্রী সংকীর্তন নিতাই দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, শ্রীপাদ্ সনৎ সনন্দ দাস ব্রম্মচারী, শ্রীমান ধরনী ধারন দাস ব্রম্মচারী প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন বালাগঞ্জ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সভাপতি শ্রী রঞ্জন কানাই দাস।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪