সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা নয়া বাজার বণিক কল্যাণ ও ব্যবস্থাপনা কমিটির পরিচিতি এবং উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রামপাশা নয়া বাজার বণিক কল্যাণ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছায়েদ আলমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ফখর উদ্দিন, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হেকিম উদ্দিন, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজাদ আলী, আশুগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ, রামপাশা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মেম্বার ও বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মখন মিয়া, রামপাশা নয়া বাজার বণিক কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য আজাদ নুর, বদরুল ইসলাম পিয়ার আলী, গণি শাহ, কাওছার আহমদ তুলাই, চুনু মিয়া, রউফ আলী, ইর্শাদ আলী, ইসলাম উদ্দিন, মনির হোসেন, সুন্দর আলী, আতিকুর রহমান।
শ্রমিক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন রামপাশা সিএনজি স্ট্যান্ডের সম্পাদক লিটন মিয়া, রামপাশা নয়া বাজার বণিক কল্যাণ ও ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সহসভাপতি ফয়জুন নুর, আলী হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কিনুর, সহসাধারণ সম্পাদক বদর নুর খান, সহসাংগঠনিক সম্পাদক ও রামপাশা ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের মেম্বার সুমন আহমদ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন রামপাশা নয়া বাজার বণিক কল্যাণ ও ব্যবস্থাপনা কমিটির প্রচার সম্পাদক মুরাদ আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক, দ্বীপবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আহমদ, রামপাশা বণিক কল্যাণ ও ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি নুর মিয়া মেম্বার, প্রদীপ রঞ্জন ধর, কোষাধ্যক্ষ ইরন মিয়া, সহপ্রচার সম্পাদক রফিজুর রহমান, সহদপ্তর সম্পাদক রুহুল আমিন, সদস্য তাজ নুর মিয়া, মমশর আলী, ফিরোজ মিয়া, বরাত আলী, নুরুল ইসলাম, জিয়াউল হক, ইমামুল হক, আক্তার হোসেন।






