বিশ্বনাথে মরহুম আলহাজ্ব ক্বারী জহুর উদ্দিন’র ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে মরহুম আলহাজ্ব ক্বারী মো. জহুর উদ্দিন এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের আল-জহুর ইসলামিক প্রতিষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আহমেদ হুসাইনের উদ্যোগে এই ইসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে খতমে খাজেগান, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা মুবাশ্বির আলীর সভাপতিত্বে ও আল-জহুর ইসলামিক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হাফিজ ক্বারী নজরুল ইসলামের পরিচালনায় মাহফিলে আলেচনা পেশ করেন টিমরাইঘর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমদ আলী, রায়পুর জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী আব্দুস শাকুর। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী সাদিকুর রহমান।
এসময় তেরাব আলী, জুবেদ আলী, সাজু আহমদ, সিরাজ উদ্দিন, চমক আলী’সহ আল-জহুর ইসলামিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪