বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)-এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুন বাজারে সংগঠনের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের তৎপরতা বৃদ্ধি, সদস্য সংগ্রহ ও নতুন কার্যকরী কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিইউজে সভাপতি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে এতে অংশ নেন সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বর্তমান কোষাধ্যক্ষ পাবেল সামাদ, নির্বাহী সদস্য আব্বাস হোসেন ইমরান, সদস্য মাশুক নাঈম ও কামরুল আশিকী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪