রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 13.05.2019 1বিশ্বনাথনিউজ২৪ :: সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১মে) বিকালে রিয়াদের সুলতানা কমিউনিটি সেণ্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী আবদুল আজিজ মাসুক।
পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ শাহাবুদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. মেহেদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের রিজিওনাল ম্যানেজার আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. কাপ্তান হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি আবদুর রহমান চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ আবদুস সালাম, রফিকুল ইসলাম মাহবুব, গোলাম মহীউদ্দিন, এটিএম জিয়াউদ্দিন, এমএ জলিল সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, উপদেষ্টা মামুনুর রশিদ, আলিম উদ্দিন মাহমুদ, পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আলী, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান আকলাছ, প্রচার সম্পাদক এখলাছুর রহমান, আব্দুল মালিক, সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪