দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

dhakkin surma somaj kollanবিশ্বনাথনিউজ২৪ :: দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় গরীব মানুষদের মধ্য থেকে ১ হাজার পরিবারকে রমজানের খাবার প্রদানের লক্ষ্য নিয়ে লুটনের পর লন্ডনে ফান্ড রাইজিং ডিনার করেছে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে। এতে সংগঠনের ট্রাস্টিগন উপস্থিত হন। এতে সংগঠনকে আরো শক্তিশালী এবং এলাকার মানুষের ব্যাপক সম্পৃক্তি কামন করা হয়।
গত ৪ এপ্রিল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত ফান্ড রাইজিং ডিনার পার্টিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ। সাধারণ সম্পাদক শাহজাহান সিকদারের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএর সাবেক সভাপতি পাশা খন্দকার, ব্রান্ড কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার খালিস উদ্দিন, কমিউনিটি নেতা নাসির উদ্দিন, আব্দুল মজিদ লাল মিয়া, আমিনুল হক আহাদ, আখলাকুর রহমান লুকু মিয়া, এম এ মতিন, এম এ আলী, ফখরুল ইসলাম, ইলিয়াস আলী, বদরুল হক শাহীন, খলিল খাঁন, হাসান জাহেদ, মোস্তাক আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪