প্রবাসী সাংবাদিক শরীফুজ্জামানের সাথে বালাগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 05.04.2019 1বালাগঞ্জ প্রতিনিধি :: অনলাইন নিউজ পোর্টাল বালাগঞ্জ প্রতিদিন ডটকম-এর সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, কবি মুহাম্মাদ শরীফুজ্জামানের সাথে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রজত দাস ভুলন।
প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি হুসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাদির, অর্থ সম্পাদক এসএম হেলাল, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো. আব্দুল ওয়াহিদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪