বিশ্বনাথে কারিগরি প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC 0902বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে শাহ্জালাল ট্রেনিং একাডেমির উদ্যোগে কম্পিউটার, সেলাই ও ভূমি জরিপ বিষয়ে ত্রৈমাসিক কারিগরি প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪এপ্রিল) দুপুরে উপজেলার হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীতে ট্রেনিং এর প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের বিদায় সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও রোভার এম সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীর প্রধান শিক্ষক এইচ এম আখতার ফারুক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ফেমাস লেখক ফোরামের সভাপতি কবি এখলাছউর রহমান, শাহ্জালাল ট্রেনিং একাডেমির সুপারভাইজার মাছুম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী শাহ লুবনা আক্তার লাবনী ও স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী হোসাইন মাহমূদ সালেহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেনিং সেন্টারের পরিচালক শেখ মো. জুয়েল রানা, প্রশিক্ষনার্থী হেলাল আহমদ, বদরুল ইসলাম, মোহাম্মদ কিবরিয়া ও সংগঠক মাসুদুর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪