প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সম্বর্ধনা প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

130729-balagonjপ্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতি জন্মলগ্ন থেকে জনকল্যাণমূলক কর্মকান্ডে অবদান রাখছে। গ্রেট বৃটেনে প্রবাসী বাঙ্গালীদের ঐতিহ্যের স্মারক এই সংগঠনটির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নবনির্বাচিত কমিটি বিশেষ ভুমিকা রাখবে। গেল ২৯ নভেম্বর বিকেলে ইষ্ট লন্ডনের মন্টিফিউরী সেন্টারে ওসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাষ্ট আয়োজিত প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সম্মানে আয়োজিত সম্বর্ধনা সভায় বক্তারা একথা বলেন।

বক্তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন এই কমিটির তরুন সদস্যরা সংগঠনটিকে আরো একধাপ এগিয়ে নেবে এটাই সসকলের প্রত্যাশা। ওসমানপুর জনক্যাণ ট্রাষ্টের সভাপতি শোয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সরওয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতির প্রতিষ্টাতা সভাপতি কবীর উদ্দিন, সাবেক সভাপতি নূর আলী, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, সিএফওবি বার্কিং এর চেয়ার আব্দুল মজিদ সিরাজ, ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ার‌্যান শাহ আফরোজ আলী, হারুন রশিদ চৌধুরী ও বদরুল ইসলাম। সম্বর্ধিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার শাহা মিয়া মোহন, আবুল ফয়েজ, মসিউর রহমান মসনু, জামাল খান, সৈয়দ আব্দুল মোমিন, মশাহিদ আলী প্রমুখ।

সম্বর্ধিত সংগঠন প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর আদর্শ সমিতির পক্ষ খেকে বক্তব্য রাখেন সেক্রেটারী আব্দুল কাইয়ুম, টেজারার আজাদুর রহমান আজাদ, নেছাওর আলী সমসু হারুনুর রশিদ প্রমুখ। ওসমানপুর ইউনিয়ন জনকল্যান সমিতির পক্ষ খেকে অতিথিদের ফুল দিয়ে বরন করেন সংগঠনের সদস্যরা। প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির সেক্রেটারী আব্দুল কাইয়ুমের হাতে ওসমান ইউনিয়ন জনকল্যাণ সমিতির ক্রেষ্ট তুলেদেন অতিথি বৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪