প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের কার্যকরি কমিটির সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

IMG_1133এলাকার উন্নয়ন, দারিদ্র বিমোচন ও শিক্ষার উন্নয়নের লক্ষে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত ‘প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টে’র দ্বিতীয় মেয়াদে কার্যকরি কমিটির প্রথম সভা গত ২৩ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মখদ্দুছ আলী। সাধারণ সম্পাদক এডভোকেট রশিদ আলীর পরিচালনায় সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্য পরিকল্পনা তুলে ধরে আলোচনায় অংশনেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার এম এ সালাম, সিনিয়র সহ সভাপতি মিরন মিয়া, সহ সভাপতি আব্দুস ছোবহান, আবেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জুনাব আলী, ইলিয়াস আলী পাশা, সহ ট্রেজারার আমিরুল ইসলাম লেচু, সাংগঠনিক সম্পাদক আফরাজ মিয়া, প্রেস সেক্রেটারী জাকির হোসেন কয়েছ, অফিস সেক্রেটারী রেজাউল করিম রাজু। কার্যকরি কমিটির সদস্য ফয়জুল হক, মফজ্জিল আলী, মাসুক আলী, শাহীনুর রহমান, বুলবুল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মঈনুল ইসলাম, সাইদুল আলী, আব্দুন নূর, আবুল হোসাইন, মনোহর আলী।

সভায় নতুন ৬জন ট্রাষ্টিকে আনুষ্ঠানিকভাবে গ্রহন করা হয়। তারা হচ্ছে আব্দুল নূর, মনোহর আলী, আবুল হোসাইন, জাহাঙ্গীর আহাদ লিটন, মতছির আলী, আছমত আলী।

সভায় জানানো হয় ট্রাষ্টের পক্ষ থেকে আগামী জানুয়ারী মাসে ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের গরিব এবং মেধাবী মধ্যে বিশেষ উৎসাহমূলক শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এতে ইউনিয়নের প্রতিটি স্কুলের তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা প্রথম থেকে তৃতীয় হবে তাদেরকে এই বিশেষ সম্মানা প্রদান করা হবে। এতে ইউনিয়নের শিক্ষক ও সকল শিক্ষানুরাগীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪