যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপি’র প্রতিবাদ সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

SAKAবিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক সাংসদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদন্ড প্রদানের প্রতিবাদে যুক্তরাজ্য যুবদল ওল্ডহ্যাম শাখার উদ্দ্যেগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে গত সোমবার ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্তুরায় এ সভা অনুষ্ঠিত হয় ।
ওল্ডহ্যাম যুবদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম আরজু’র সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফিরোজ আলী লালা, ওল্ডহ্যাম বিএনপির সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, বিএনপি নেতা মল্লিক আব্দুল মুহিত, ফয়সল আহমেদ চৌধুরী, এনায়েত হোসেন চৌঃ, গোলাম মওলা নিকসন , আব্দুছ ছবুর ,মামুনুর রশিদ, মিজানুর রহমান চৌধুরী, ইয়াহহিয়া কোরেশী,আব্দুল কাইয়ুম, আমিনুর রহমান শিশু,শাহিন আহমেদ, সুহেল আহমেদ, খালেদ আহমেদ,আব্দুর রহমান রুমেল, জায়েদুর রহমান প্রমুখ ।
বক্তারা বলেন, বর্তমান সরকার বিরোধী মতের রাজনৈতিক নেতাদের হত্যা নির্যাতনের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যাবস্থা কায়েম করতে চায়। গণতন্ত্রকে পদদলিত করে সরকার আজীবন ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছে তা জাতি কখন পূরণ হতে দেবেনা বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ । প্রেস বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪