বিশ্বনাথে হাওর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের সদরপুর হাওরের ধানিজমি থেকে (বিশ্বনাথ-রামপাশা রোডস্থ হাজী তাহির আলী এন্ড সন্স ফিলিং স্টেশনের বিপরীতে) অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত এক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৮ মার্চ) রাত ৮ টায় এই লাশ উদ্ধার করা হয়। পচে-গলে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। এমনি কি এটি নারী না পুরুষের লাশ, তাও নিশ্চিত হওয়া যায়নি।

সরেজমিন গিয়ে দেখা য়ায়, হাওরের মাধ্যখানে ধানিজমিতে পড়ে আছে মাথা বিহীন বিকৃত মৃতদেহ। দেহের ২০ গজ দূরে পড়ে আছে কেবল মাথার খুলি। তার কিছু দূরে একমুঠো চুল। মৃতদেহের চারপাশে এলোম্যালো অবস্থায় দেখা যায় একাধিক ধানের গাছ।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায় পুলিশ। লাশের ধরণ দেখে ধারণা করা হচ্ছে এটি ১৫-২০ দিন আগের। প্রাথমিকভাবে লিঙ্গ-পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সুরতহাল তৈরী করে লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, প্রাথমকি তদন্তে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র টিমও আসছে। তদন্ত সাপেক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪