বর্তমানে ফ্রান্স সফররত সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুককে গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স-এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় রাত ৯টায় প্যারিসের ইষ্টিকুটুম রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুয়েব আহমদ তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আব্দুল আজিজ মাসুকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্সের নেতৃবৃন্দ এবং ফ্রান্সে বসবাসরত বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।








