বিশ্বনাথে ৬ দিন ধরে এক কার্পেন্টার নিখোঁজ, থানায় জিডি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মো. সিপন আহমদ (২৪) নামে এক যুবক ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মৃত তাহির আলীর ছেলে।

সিপন পেশায় একজন কার্পেন্টার এবং ব্যক্তিগত জীবনে বিবাহিত।

গত শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপাশা ইউনিয়নের পালেরচক এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
​নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্বনাথ থানায় তাঁর বড়ভাই রিপন আহমদ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। যার নাম্বার ১২৬২।

নিখোঁজ সিপন আহমদের সন্ধানে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। ​যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন, তবে তাঁর বড়ভাই রিপন আহমদের ০১৭৭২৫৮৯৯৯৩ নাম্বারে অথবা সিপনের বন্ধু সাদেক আহমদের ০১৭২৭৩২৪৮৯২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সাধারণ ডায়েরি দায়েরের তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪