বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আ স ম মনসুরুল হকের ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আ স ম মনসুরুল হক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর তালতলাস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ আজ রবিবার (২৭ অক্টোবর) বাদ জুহুর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানের মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
আ স ম মনসুরুল হক সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আ ন ম শফিকুল হকের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪