বিশ্ব খাদ্য দিবসে বিশ্বনাথে কৃষি অফিসের র‌্যালী-সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভাস্থলে এসে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ ফয়সাল চৌধুরী, খাদ্য পরিদর্শক মিনার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কৃষক জাবের হোসেন, মুহিব আলী।
র‌্যালী ও সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আহমদ আলী হিরণ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪