বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন : সভাপতি সাইফুল, সম্পাদক আব্বাস

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুন বাজারে বিইউজে অফিসে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের দুই বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি সাইফুল ইসলাম বেগ (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান (ভোরের কাগজ/শুভ প্রতিদিন) ও কোষাধ্যক্ষ পাভেল সামাদ (আমাদের নতুন সময়/সিলেটের দিনকাল)। সদস্যরা হলেন লোকমান হোসেন (আমাদের সময়), মশিউর রহমান (আমাদের অর্থনীতি), মাশুক নাঈম (সিলেট ভয়েস) ও কামরুল আশিকী (বিশ্বনাথটুডে)।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪