ফ্রান্সে বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ফ্রান্সে বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ফ্রান্সের প্যারিসের ক্যাথসীমার সোনার বাংলা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ করেন।
বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার সভাপতি বাছিত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক আফজল হোসেনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষক আব্দুল মানিক। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন  সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান।

বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ সভাপতি রায়হান আহমদ, সহ সভাপতি আব্দুল হাছিব মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম খান, সহ সাধারণ সম্পাদক আকমল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দীন, সহ অর্থ সম্পাদক রিপন মিয়া, প্রচার সম্পাদক বাহার উদ্দীন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ প্রমুখ।

সভায় ফ্রান্সে নবাগত বিশ্বনাথের যেকোন প্রবাসী বাংলাদেশিকে সবধরণের সহযোগীতা এবং কেউ মারা গেলে তার লাশ প্রেরণে এ সংগঠন থেকে উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি বাংলাদেশে বিশ্বনাথের দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থেও এই সংগঠন কাজ করবে। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪