কাতালোনিয়া মহিলা সমিতির বনভোজন ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
লায়েবুর রাহমান, বার্সেলোনা (স্পেন) থেকে :: কাতালোনিয়া মহিলা সমিতির বনভোজন ও ঈদ পুনর্মিলনী গত ১৮ই আগষ্ট রবিবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বার্সেলোনার সিউডা ডেলা পার্কে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় এ বনভোজন। বিভিন্ন স্থান থেকে প্রবাসীরা স্বপরিবারে অংশ নেন বনভোজনে। কার্যকরী কমিটির সকল সদস্য ও অতিথিবৃন্দকে সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সভাপতি মেহেতা হক।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্সেলোনা স্কুলের সভাপতি আলা উদ্দিন হক নেছা, উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক শামিম হাওলাদার, নবিনুল হক, বার্সেলোনা ব্যাডমিন্টন ক্লাবের নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ কামরুল সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
দিনের প্রথম পর্বে নাস্তা, তরমুজ, চিপস ও কোমল পানীয় পরিবেশন করা হয়। এর পর পরই খেলাধুলা শুরু করা হয়। মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন বিউটি শীল, দিবা, মঞ্জু, জিনাত, মৌসুমি, রাজু, মিশু।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪