বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টে’র খাদ্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Ar Rhman Educationবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ রাহমান মঞ্জিলে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ হয়।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিষ্ট মাওলানা আব্দুল হাই জেহাদী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। এসময় ট্রাস্টের স্থানীয় শাখার অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলাকার প্রায় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪