ইলিয়াস আলী গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হলো সাইফুর রহমান সাইফকে

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন মামলায় সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। এর আগে গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনো তদন্তাধীন। তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতেই আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। তাঁর সঙ্গে গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন। ইলিয়াস আলী সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তাঁর সন্ধান দাবিতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন ও বিক্ষোভ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪