খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC 0733বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব ও অসহায় লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে স্থানীয় ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী হাবিব মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, সমাজসেবক উবায়দুল হক শাহিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা।
উপস্থিত ছিলেন- প্রবাসী ইলিয়াছুর রহমান, সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের, নূর উদ্দিন, আখতার আহমদ সাহেদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, আমির উদ্দিন, মিছিরুল ইসলাম, হবিবুল ইসলাম, আব্দুল মতিন, গীতা রাণী বৈদ্য, সালমা বেগম, ছুবেরা বেগম, মুরব্বি মাশুক মিয়া, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাসুদ আহমদ, সংগঠক সুজন মিয়া, দেওলয়ার খান, নিপু চৌধুরী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪