বিশ্বনাথে সেচ্ছাসেবক লীগের সাধারণ সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

lig 1812011121বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগ কার্য্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ডাকবাংলা প্রাঙ্গনে ওই সভাটি অনুষ্টিত হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে দৌলতপুর ও অলংকারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সভা থেকে বাকি ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৩০জুনের ভেতরে ওই ওয়ার্ড কমিটিগুলো করার জন্য ৬টি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে নির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সহ প্রচার সম্পাদক কয়েছ উদ্দিন, কৃষি ও সমবায় সম্পাদক সেবুল মিয়া, সাহিত্য সম্পাদক রুমন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য অথিন রায় চৌধুরী রানা, আব্দুল আহাদ, বাবুল মিয়া, নজরুল ইসলাম, হেলাল আহমদ, তৈমুছ আলী, গয়াছ মিয়া, সেবুল মিয়া, আজাদ মিয়া, শ্যামল নদ্দী, মানিক মিয়া, শিহাব উদ্দিন, আনোয়ার হোসেন, সুহেল আহমদ, মালেক মিয়া, শাহরিয়ার কবির, সালাম মিয়া, রিপন মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ফংকজ বিহারী দাশ, সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, রামপাশা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও বিশ^নাথ সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪