বিশ্বনাথনিউজ২৪ :: ব্রিটেনে সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান নেছার আলী লেবার পার্টি থেকে মনোনীত হয়ে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ এইড এর সভাপতি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, আমাদের বিশ্বনাথ ডট কম এর চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি আব্দুর রহিম রন্জু ।
নেছার আলী গ্রেট ব্রিটেনে ২য় বারের মতো কাউন্সিলার নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং তাঁর এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









