যুক্তরাজ্য বার্ণলী শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

uk shromik legueবিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগ বার্ণলী শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে যুক্তরাজ্য শ্রমিকলীগের এক কর্মীসভা পূর্ব লন্ডনের মক্কা গ্রীল রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।
সংগঠনের কার্যকরী সভাপতি এডভোকেট শামসুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়াারুল হক হেলাল।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া তালুকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস্, যুক্তরাজ্য শ্রমিকলীগের সহ সভাপতি আবু বক্বর খাঁন, সাফিক মিয়া, কবি শামসুল ইসলাম, পীর আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আশুক আহমদ, মতিউর রহমান, যুব শ্রমিকলীগের সভাপতি সৈয়দ বেলাল, সাংগঠনিক সম্পাদক হারিক কামালী, মানচেস্টার যুবলীগের আহবায়ক শাহজাহান ইরফাত,শ্রমিকলীগ নেতা শাহেদ শাহীন, সুহেল আহমদ, এম এ গণি, রুহেল চৌধুরী, রানা আব্দুল­াহ, আশফাক রহমান সোহেল, লায়েক মিয়া, সায়েক আহমদ।
সভায় কোরআন তেলাওত করেন পীর আব্দুল কাইয়ুম। সভায় ২১ সদস্য বিশিষ্ট বার্ণলী শ্রমিকলীগের আহবায়ক কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪