সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাওছার আহমদের সাথে মতবিনিময় করেছেন ভোলাগঞ্জ চারিগ্রামের ‘আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দ। শনিবার (৭ নভেম্বর) রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি রাহাদ আহমদের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ।
এসময় সংস্থার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষানুরাগী আবুল কালাম, শিক্ষক শামীম আহমদ, সংগঠক শাকিল আহমদ, মো. ইলিয়াস মিয়া, রুমান আহমদ, মাজেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।-প্রেসবিজ্ঞপ্তি






