আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

29623_messiআর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্রথম পর্ব শেষ করলো। এক জয় আর এক হারে নাইজেরিয়াও দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। অপর খেলায় ইরানকে ৩-১ গোলে হারায়। ফলে দুদলই বিদায় হয়ে যায়। দারুন এ খেলায় আর্জেন্টিনার পক্ষে মেসি ২টি ও রোজো একটি এবং নাইজেরিয়ার পক্ষে আহমেদ মুসা দুটি গোল করেন।
পোর্তো আলেগ্রোতে খেলা শুরু না হতেই অবাক বিশ্ব। আর্জেন্টিানার উল্লাসের রেশ না কাটতেই নাইজেরিয়ার গোল শোধ। খেলার তিন মিনিটের সময় লিওনেল মেসি দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। নাইজেরিয়ার জালে এটিই প্রথম গোল। এর এক মিনিট পরই নাইজেয়িার আহমেদ মুসা দূর পাল্লার কোনাকুনি শটে পরাস্ত করেন রোমেরোকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহুর্তে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে ফের দলকে এগিয়ে দেন মেসি। মেসিকে ফাউল করার কারণেই প্রায় মাঝ মাঠের কাছে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। এবার তিন খেলায় চতুর্থ গোল এটি মেসির।
প্রথমার্ধে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে নাইজেরিয়া। এবারও গোলদাতা আহমেদ মুসা। কিন্তু ফের এক মিনিট না যেতেই এগিয়ে গেল আর্জেন্টিনা। ডি মারিয়ার শট কর্নারের ফিরিয়ে দেন এনিয়েমা। কর্নার শট থেকে জটলা সৃষ্টি হয় গোল মুখে। এ সময় রোজো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।
বসনিয়া ৩-১ ইরান
২৩ মিনিটের সময় বসনিয়ার পক্ষে গোল করেন তাদের স্বপ্নের তারকা এদিন জেকো। ইরানি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বাঁ পায়ে ২৫ গজ দূর থেকে শট নেন ম্যানচেস্টার সিটির এই তারকা। ৫৬ মিনিটের সময় বসনিয়ার পক্ষে দ্বিতীয় গোল করেন মিরালেম পিয়ানিচ।
৭৯ মিনিটের সময় ইরান একটি গোল পরিশোধ করে। রেজাগুচানিহজাদ গোর করেন। তবে আবদিয়া ব্রাভিচ করে জয় নিশ্চিত করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪