বিশ্বনাথে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। বিগত মঙ্গলবার (৩১ মার্চ) তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

স্মারকে বলা হয়, সিলেট জেলা প্রশাসকের সাধারণ শাখার ১৬ মার্চ ২০২৬ তারিখের স্মারক এবং জাতীয় ক্রীড়া পরিষদের ১০ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবিকে সভাপতি এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সদস্যরা হলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম এবং জানাইয়া গ্রামের মো. ওয়াসিম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪