বিশ্বনাথে এনএফসি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

0210123তজম্মুল আলী রাজু : বিশ্বনাথে ১ম এনএফসি দিবারাত্রী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার জানাইয়া-নোয়াগাঁও গ্রামের দক্ষিনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় রজকপুর ফটবল ক্লাব ৪-০ গোলে আকিল রামধানা ফুটবল ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জিতে নেয় প্রধম পুরস্কার ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। টুর্নামেন্টের উপজেলার ৩২টি দল অংশ নেয়।

খেলা শেষে স্থানীয় মাঠে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিশিষ্ট ক্রীড়ানুরাগী দিলু মিয়ার সভাপতিত্বে ও বাবুল মিয়া এবং জাবেদ আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক গোলজার আহমদ ফয়ছল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বুরহানউদ্দিন, ক্রীড়ানুরাগী হাজী আব্দুল মন্নান, আব্দুস সোবহান মেম্বার, আব্দুর রশীদ, মাসুক মিয়া, মোসাঈদ আলী, আব্দুল কাদির, গিয়াসউদ্দিন, আরশ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী রুবেল আহমদ, বাবেল আহমদ, রাহেল মিয়া, ফারুক আহমদ, জামিল আহমদ, জাবিরউদ্দিন, বুরহানউদ্দিন, শেপু মিয়া, জুনেদ, মালেক, আকবর খান, জাকির প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪