বিশ্বনাথে পানিতে ডুবে লন্ডন প্রবাসীর মৃত্যু

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

index.jpegতজম্মুল আলী রাজু : ৩৪ বছরের এক যুক্তরাজ্য প্রবাসী পানিতে ডুবে মারা গেছেন। ওই হতভাগার নাম আব্দুল সেলিম সুমন। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মৃতঃ আব্দুল মুতলিবের পুত্র। শনিবার সকাল সাড়ে সাত টায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের চাচাত ভাই আবুল খায়ের থানায় অপমৃত্যু মামলা করেছেন যার নং ১৩।
জানাগেছে, এক মাস পূর্বে যুক্তরাজ্য থেকে স্ব-পরিবারে দেশে আসেন আব্দুল সেলিম সুমন। দেশে এসে সে দেশের রীতি অনুযায়ী চলাফেরা করতেন। শনিবার ভোরে বাড়ির পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখেন স্বজনেরা। এনিয়ে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪