সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলেজের অধ্যক্ষ বাবু তুলশী কুমার সাহার সভাপতিত্বে সহকারী শিক্ষক আবুল বশর মো. ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ‘সময়োপযোগী পাঠদান, আইসিটিতে বিশ্বমানের কন্টেন্ট তৈরীতে উপযোগী পরিবেশ, মনোযোগ ও মনোনিবেশে প্রথমে শিক্ষকদের তৈরী হতে হবে। বর্তমান বিশ্বে শিক্ষায় পিছিয়ে থাকার সময় নেই, প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারলেই যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও সিলেট-২ আসনের বর্তমান এমপি তাহসিনা রুশদীর লুনাদের মত এমপি এই স্কুল ও কলেজ থেকেই বেরিয়ে আসবে।’
অনুষ্ঠানপ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ ও কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, কলেজ প্রতিষ্ঠার অন্যতম সদস্য ও সাবেক শিক্ষার্থী রেদোয়ান আহমদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাজ্জাদ আলী মেম্বার, সাবেক কৃতি শিক্ষার্থী ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. মকব্বির আলী, সিনিয়র শিক্ষক শামীম আহমদ, শিক্ষানুরাগী রইছ আলী, সাবেক শিক্ষার্থী, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আছমা বেগম মিলন, কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মো. সোহাগ মিয়া, প্রভাষক সুলতানা বেগম শিপন, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুশনা বেগম সহকারী শিক্ষিকা, ফরিদ আহমদ, সাবেক শিক্ষার্থী কয়েস আহমদ ও আমিনুল ইসলাম।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাইজা বেগম প্রিয়া, জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তাসমিনা আক্তার ও তার দল এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তাক আহমদ রুহেল।
কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুমতাহিনা জান্নাত ফাহমিদা ও তাহমিনা আক্তার রুবি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শওকত আলী, আপ্তাব আলী, মাসুক আহমদ, বোরহান উদ্দিন, শাহজাহান সজিব, জাকির হোসেন, মুহিম আহমদ, সালমান আহমদ প্রমুখ।







