যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার সাধারণ সম্পাদক মো: এনামুল হক, বার্ণলি শাখার সভাপতি আব্দুস সালাম জুনেদ, ইস্ট লন্ডন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আহমদ, খালেদুজ্জামান চৌধুরী এবং সহ সাধারণ সম্পাদক আহমদ আল মিজান মনোনীত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিশ্বনাথে আনন্দ সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ মাগরিব বিশ্বনাথ পুরান বাজারস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমেদ প্রবেলের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব জাকির হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, আব্দুল কাইয়ুম ও নুর উদ্দিন সামি,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ টিপু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রবাসের মাটিতে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে যুক্তরাজ্য যুবদলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বনাথের যোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দ প্রবাসে বিভিন্ন ইউনিটে মূল্যায়িত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী দিনে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন ও দলীয় কর্মসূচিতে প্রবাস থেকে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক রহিম আলী, লামাকাজি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, যুগ্ম সম্পাদক সাকিব আহমদ ও রুমন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন ছাত্রদল নেতা খালেদ আহমদ, আজাদ আলী, পৌর ছাত্রদল নেতা ইমন আলী, আসাদ আহমদ, ফয়সল, এমরান, শিপু, আরিফ আলী, সুলতান প্রমুখ নেতৃবৃন্দ।
সভা শেষে নেতৃবৃন্দ আনন্দঘন পরিবেশে কেক কেটে যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।







