বিশ্বনাথের বুক চিরে বয়ে চলা,
আমি নদী বাসিয়া।
আমাকে নিয়ে কতজন করছেন খেলা,
জনসমাগমে নির্দ্বিধায় হাসিয়া।
আমি বাসিয়া পরিবেশ রক্ষাকারী,
আমাকে রক্ষায় নেই কারো মন।
কে শোনে কার আহাজারি,
করে সবাই আমায় জ্বালাতন।
আমার বুকে নৌকা চলতো,
বাস করতো মাছ।
আর এখন? আমার পরিচয় কি দেব বলতো?
পাই শুধু দুর্গন্ধ আর ময়লার নির্যাস।
আমাকে রক্ষায় নেই কারো পদক্ষেপ,
আছে শুধু সমাবেশ।
আমাকে বানিয়েছে ডাস্টবিন, আমার আক্ষেপ,
আমাকে বাঁচালেই কেবল বাঁচবে পরিবেশ









