সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকিছিরি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী মো. আমির আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার পাকিছিরি গ্রামে পৌঁছালে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুম মো. আমির আলীর জানাজার নামাজ ও দাফন সৌদি আরবের জেদ্দায় সম্পন্ন করা হবে।







